বিশৃঙ্খল-সমাজ
সাইয়িদ রফিকুল হক

বুকের ভিতরে হাহাকার
রক্তের জন্য ছটফট!
বাইরের ঘরে জনসেবা
ভূতের মুখে রাম-নাম!
কলজে কাঁপে নিজের স্বার্থে
মুখে শুনি বেহেশতের বাণী!

রঙিলা জীবনে খেলছো ভালোই
কেউ বাদ সাধে না এই পলিমাটিতে!
বাঘের ঘরে ঘোগের বাসা
বাঘ পালায় শিয়ালের কামড় খেয়ে
হুক্কাহুয়া বিষাক্তধ্বনি ভাসে চারিদিকে।
ব্যভিচারে জন্মেছে বিরাট এক ধার্মিক!
চলো তার কাছে মুরিদ হই দলে-দলে।

বুকের ভিতরে হাহাকার
কীসের জন্য জমেছে এত বেদনা?
কেউ জানে না পতিতের ফসলের খবর
ব্যাঙ প্রসব করেছে এক পীরসাহেব!
চলো গিয়ে পড়ে থাকি ইবাদতখানায়,
শিশ্নসেবায় তুমি আরও বড় ধার্মিক হবে!


সাইয়িদ রফিকুল হক
০৭/০৮/২০২২