একটা হাতুড়ি এনে দাও
সাইয়িদ রফিকুল হক
একটা বড়সড় হাতুড়ি এনে দাও
ভাঙবো ভেজাল বুদ্ধিজীবীর মাথা!
শহরে-বন্দরে আর লোকালয়ে
ভেজালের ভিড়ে জমেছে চুক্তিশীল।
নিজেকে আজ সুশীল বলছে কুশীল
আপনার গান গাইছে ঢোল বাজিয়ে
আসল গান আর ছন্দ হাসে বড় দুঃখে!
তবুও নাই প্রতিবাদ এই ক্লীব-সমাজের।
একটা বড়সড় হাতুড়ি আমার আজ চাইই
তপ্ত লোহার ডান্ডা মেরে থামাবো ওদের,
বুদ্ধিজীবীর খাতায় ধরিয়ে দিয়েছি আগুন
সমাজে-রাষ্ট্রে এখন চাই শুধু আসল মানুষ।
সাইয়িদ রফিকুল হক
০১/০৮/২০২২
মন্তব্য (3)