ধর্মগাছে পশু ঝোলে
সাইয়িদ রফিকুল হক

ধর্মগাছে পশু ঝোলে
বাঁদর পালায় ভয়ে,
বনের পশুও থাকতে চায় না
এই পশুদের সয়ে।

এমন পশু ছিল কোথায়?
এলো সোনার বাংলায়,
ধর্মটাকে খাচ্ছে চিবায়
যুগজামানার হ্যাংলায়।

খুঁজলে পড়ে পশুর চোখেও
পাবে একটু লজ্জা,
আসল পশুর মানুষরূপে
দেখি কেমন সজ্জা!

ধর্মগাছের শিকড়গুলোয়
আছে অনেক সর্প,
ধার্মিক নামের পশুগুলোর
দেখি কী যে দর্প!

ধর্মগাছে পশু ঝোলে
মানুষ থাকবে কেমনে?
দিনে-দিনে পশুর সংখ্যা
বাড়ছে এখন যেমনে!


সাইয়িদ রফিকুল হক
২৪/০৬/২০২২