হৃদয়ে যদি প্রেম না থাকে
সাইয়িদ রফিকুল হক

হৃদয়ে যদি প্রেম না থাকে
কী হবে মিথ্যা ভালোবাসা দিয়ে?
অন্তরে যদি খরা থাকে
প্রেমফুল ফোটাবে তুমি কী দিয়ে?

গাছের ফুল ঝইরা গেলে
আবার কি তা ফিরিয়া আসে ডালে?
কেউ কি বুঝেছে রে কখনো
জোছনা কেন ঝরে ঘরের চালে?

মানুষ ব্যস্ত সুখভোগে
কালব্যাধি ধরছে তাইতো মনে,
নীরোগ-মনে প্রেমবাগানে
ফুটবে কি ফুল আর জনে-জনে?

হৃদয়ে যদি প্রেম না থাকে
কী হবে রে ভালোবাসা-কথা লিখে?
মানুষ কবে মানুষ হবে
আসল প্রেম-ভালোবাসাটা শিখে?


সাইয়িদ রফিকুল হক
২৬/০৪/২০২২