কষ্টসুখে
সাইয়িদ রফিকুল হক
মাথার ঘাম পায়ে ফেলিস,
কষ্ট করে সুখে চলিস।
হারাম খেয়ে শরীর ভরে,
কেমনে যাবি কবর-ঘরে?
কষ্ট হলে ধৈর্য ধরো,
আপনমনে জিকির করো।
পাপের পথে হয়তো সুখ!
আঁধার হবে তোমার মুখ।
মাথার ঘাম পায়ে ফেলবি,
এই জীবনে সুখে চলবি।
সাইয়িদ রফিকুল হক
২১/০৪/২০২২
মন্তব্য (4)