ভুল করিস না আবার
সাইয়িদ রফিকুল হক

অনেকবড় বিজয় হইছে
এইটা ভাইবা থাকিস নারে বসে,
রাজাকারের বাচ্চাগুলো
লাফায় বেশি, থাপ্পড় লাগা কষে।

এখনও যে পুরা বিজয়
আসতে অনেক বাকি!
দেশের বুকে রাজাকার যে
এমন লজ্জা কোথায় রাখি?

রাজাকারদের আপন ভেবে
ভুল করিস না বীর-বাঙালি আবার,
দুর্বলতার সুযোগ নিয়ে
বাংলাদেশটা করবে ওরা সাবাড়!


সাইয়িদ রফিকুল হক
১৬/১২/২০২১