দিন ফুরাবে সাঁঝে

চোখের পানি ধরে রাখো
লাগবে তোমার কাজে,
খুশির জোয়ার বন্ধ হবে
দিন ফুরাবে সাঁঝে!
অহেতুক এই হাসির মানে
বুঝবে তুমি তখন,
হাসির মুক্তা কান্না হয়ে
ঝরবে তোমার যখন।