দুর্জনের শখ
সাইয়িদ রফিকুল হক
পশুও এখন ঘোরাফেরা করে
কাব্য-বাগানে!
রঙতুলি মেখে পাশবিকতা দেয়
ছড়িয়ে সজ্ঞানে।
পশুও বুকেও জ্ঞানী হওয়ার
লোভ যে জেগেছে!
আজব দুনিয়া দেখেশুনে আজ
মানুষ ভেগেছে।
ঠিকানা বদল করার জন্য
ঘোরে কতজন!
অতীত পেরিয়ে সভ্য সমাজে
ফেরে দুর্জন।
সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০২১
মন্তব্য (3)