তোমার মুখে ফুল ফোটে না
সাইয়িদ রফিকুল হক

তোমার মুখে ফুল ফোটে না
তোমার মুখে আগুন ঝরে!
আগুনের লেলিহান শিখা
পুড়িয়ে দেয় প্রেম-হৃদয়।

তোমার মুখে প্রেম জাগে না
ঘৃণা-লাভা ছোটে অবিরাম।
তোমার মুখে ফুল ফোটে না
তোমার মুখে চাঁদ বসে না।


সাইয়িদ রফিকুল হক
০২/১০/২০২১