বৃষ্টি পড়ে হিসাব করে
সাইয়িদ রফিকুল হক

বৃষ্টি পড়ে হিসাব করে
মাপলে হবে কম,
বন্যাজলে বৃষ্টি পড়ে
বাড়ে লোকের যম।

আগের মতো একনাগাড়ে
বৃষ্টি দেখি নারে!
বিপদ দেখলে বৃষ্টি নাকি
একটু বেশি বাড়ে!

চাইলে বৃষ্টি আর পড়ে না
কোথায় যেন থাকে!
বৃষ্টি ছাড়াই মেঘগুলো সব
হুদাই কেমন ডাকে!

যখন বৃষ্টি চাইবে তুমি
নামবে নাতো তখন,
হঠাৎ বৃষ্টি নামবে যেন
আকাশ ভরে কখন!

বৃষ্টি পড়ে হিসাব করে
বৃষ্টি জানে রঙ্গ,
বৃষ্টিজলে হঠাৎ করেই
ভাসে সোনার বঙ্গ।


সাইয়িদ রফিকুল হক
১৫/০৯/২০২১