প্রত্যাশা নেই
সাইয়িদ রফিকুল হক

বসন্তদিনের প্রত্যাশা করি না,
কখনোই ভাবি না ভবিষ্যত-কথা!
চোখে দেখি আঁধার! ঘন অন্ধকার!
আলো জ্বলবে কবে? কে জ্বালাবে আলো?

চারিদিকে আঁধার! আলোর দেখা নেই!
আলোর কথা আজ কেউ বলে না মুখে!
অন্ধকারে দেখি পিশাচগুলোর হাসি!
প্রত্যাশা নেই যে এ অন্ধকারে।


সাইয়িদ রফিকুল হক
১০/০৮/২০২১