আলোর ভুবন ছেড়ে
সাইয়িদ রফিকুল হক

আলোর ভুবন ছেড়ে কেন খোঁজো আঁধার?
সমতল পেরিয়ে নেমে যাচ্ছো খাদে!
অন্ধকূপ-পূজারী পায় না পথের দেখা,
আঁধারে ডুবে-ডুবে হারিয়ে যায় মর্ত্যে।

অন্ধকারের রাজা খোঁজে শুধু গর্ত,
এই গর্ত-জীবন মানুষের শত্রু!
সমভূমিতে কখনো আবাস হয় না তার,
আলোর ভুবন ছেড়ে সে হয় অন্ধ-পূজারী।

সাইয়িদ রফিকুল হক
০৫/০৮/২০২১