তুমি বিশ্বাস রেখো
আকাশে মেঘ আছে কি আছে না
তা দেখো না কখনো
তুমি জানবে রাতের শেষে সূর্য উঠবেই।
মূর্খতা আছে বলে তুমি ছেড়ে দিয়ো না জ্ঞানের পথ
মূর্খতা মিশে যাবে অন্ধকারে
আর জ্ঞান তোমাকে নিয়ে যাবে আলোর মহাসমুদ্রে।
তুমি বিশ্বাস রেখো মেঘের প্রতি নয়
ওই গনগনে সূর্যের প্রতি।
মন্তব্য (4)