সস্তাখোরের দৌরাত্ম্য
সাইয়িদ রফিকুল হক

তোমরা অনেক বুদ্ধিমান যে, তাইতে গেলো পচা-বাসি
অনেক বেশি খুন করিলেও হয় না কারও একটু ফাঁসি!
অপরাধী কারও-কারও বিরাট স্বজন এই সমাজে,
এরাই আবার সাধু সেজে কইয়ের তেলে কই যে ভাজে!

অনেকেরই মুখে হাসি, ভিতরটাতে অন্ধকার,
বাইরে এরা সাদাসিধে আসলে যে কদাকার।
এই সমাজে জ্ঞানী-গুণী-বুদ্ধিমানের নাই যে কদর,
ধূর্তলোকের আওয়াজ শুনে যাচ্ছে খুলে দরজা সদর!

তোমরা অনেক বুদ্ধিমান যে, তাইতে খোঁজো সস্তা জিনিস,
ভেজাল খেয়ে সুধীজনকে বলছো আবার সস্তা কিনিস!
ভালো জিনিস খায় না এখন, সবাই চেনে সস্তা মাল,
সস্তাখোরের দৌরাত্ম্যে তাই সোনার দেশের এমন হাল।


সাইয়িদ রফিকুল হক
১৬/০১/২০২১