মদ খেয়ো না আজকে রাতে
ভাগ্য হবে ভালো,
নইলে তোমার নিভে যাবে
হৃদ-বাসনার আলো।
এই দুনিয়ায় ফুর্তি করার
আছে কতকিছু,
কীসের নেশায় ভুলের স্বর্গে
ছুটবে মানবশিশু?