সত্যটাকে ধরে রাখিস
সরলপথটা আঁকড়ে থাকিস।
তোর ভালো আর কে ঠেকাবে?
ভাগ্য দেখে মনের দুঃখে
বুক যে সবাই চাপড়াবে!