ধাক্কা দিয়ো না
সাইয়িদ রফিকুল হক
ধাক্কা দিয়ো না
পাল্টা ধাক্কাটা
সামলাতে যদি না-পারো!
সহ্য করো বেশি
ধৈর্য ধরো খুব
সবকিছুতে হবে তোমার পসার।
মুক্ত রাখো মন
চিত্ত করো শান্ত
জীবন তোমার হবে হাসিখুশি।
ধাক্কা দিয়ো না
ধাক্কা খাবে বেশি
বুদ্ধি করে চলো এই সংসারে।
সাইয়িদ রফিকুল হক
২৮/১২/২০২০
মন্তব্য (5)