মানুষগুলো কেমন যেন
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো কেমন যেন
হচ্ছে পশুর মতো!
শয়তানিতে মত্ত হয়ে
হচ্ছে পাপে নত!
ভালোকিছু বললে তবুও
শোনে নাতো কেহ,
এখনও যে গায়গতরে
শক্ত আছে দেহ!
টাকার বড়াই, বংশ-বড়াই
চলছে সমানতালে,
চুরি করেও এখনও যে
হচ্ছে ধনী হালে!
কতরকম ব্যবসা আছে
ধর্মব্যবসা আগে,
হিসাবনিকাশ করছে শুধু
কত পড়বে ভাগে!
কোথায় আছে নিখাদ প্রেম যে!
কোথায় ভালোবাসা?
এমন ধাঁচের মানুষ হলে
মিটবে জাতির আশা?
সাইয়িদ রফিকুল হক
১৬/১২/২০২০
মন্তব্য (6)