থুথু ফেলার পাত্রগুলো
সাইয়িদ রফিকুল হক
থুথু ফেলার পাত্রগুলো যে
হাসে এখন খুব জোরসে!
ভেজালকারী কেনে নতুন
নকশিআঁকা জায়নামাজ!
ধর্মতলার পুণ্য মাটিতে
হেঁটে বেড়ায় রামছাগলে!
মানুষগুলো মৃত এখন
সজীব হচ্ছে ভাগাড়-পশু!
ময়লাখানা দামি হোটেল
হচ্ছে কারও পদধূলিতে!
থুথু ফেলার পাত্রগুলো যে
গন্ধ ছড়ায় মানবমনে।
কেউ দেখে না পাশবিকতা
সবার কোলে দুলছে পশু!
সাইয়িদ রফিকুল হক
০৮/১২/২০২০
মন্তব্য (5)