শত্রুগুলো চিনতে হবে
সাইয়িদ রফিকুল হক

শত্রুগুলো চিনতে হবে
শত্রু এখন বেশি,
আমার খেয়ে আমার বুকে
ওরা ফুলায় পেশী!

ঘরের ভিতর শত্রু রেখে
শান্তি পাবে কীসে?
এদের এখন চিনতে হবে
মারতে হবে পিষে।

কালসাপেরা ছোবল মারে
একটু সুযোগ পেলে,
লাভ কী হবে এদের সাথে
আধাআধি খেলে?

তারচে ভালো শত্রুনিধন
করো চিরতরে,
গুষ্টিসুদ্ধ উপড়ে ফেল
এদের শিকড়ধরে।

শত্রুগুলো চিনতে হবে
এটাই বড় কাজ,
শত্রুনিধন অভিযানে
শামিল হও রে আজ।



সাইয়িদ রফিকুল হক
০৬/১২/২০২০