হারাম কেন খাবি?
সাইয়িদ রফিকুল হক
হারাম কেন খাবি রে তুই?
তুই না মুসলমান!
ঈমান যদি একটু থাকে
হও রে আজই সাবধান।
তোমার জন্য আসল মুসলিম
পড়ছে ভীষণ লজ্জায়,
ভিতর-পশু দাও তাড়িয়ে
লাভ হবে না সজ্জায়।
হালালধরে হালাল-খেয়ে
দিনটা করো পার,
নইলে তুমি পরকালে
পাবে নাকো ছাড়।
হারাম-খেয়ে গায়ে যদি
জমে তোমার চর্বি,
ভীষণ পাপে জাহান্নামে
তুই যে পুড়ে মরবি।
কবর-আজাব ভুলে গিয়ে
কেমনে খাবে ঘুষ?
দম ফুরালে তুই না পাপী
একনিমিষেই ঠুস!
অল্পে তুমি তুষ্ট হবে
এই না হলে মুসলমান?
লোভে পড়ে কেউ হয়ো না
ভণ্ড-পাপী বেঈমান।
সাইয়িদ রফিকুল হক
১৪/১১/২০২০
মন্তব্য (3)