মনটাকে তুই শক্ত কর
সাইয়িদ রফিকুল হক
মনটাকে তুই শক্ত কর
ধরতে হবে হাল,
অনেক পাপী জাতির বুকে
কাটছে আবার খাল!
পাপের বীজে জন্ম হচ্ছে
আবার নতুন পাপ!
দেশটা বুঝি গিলে খাবে
সেই মুখচেনা সাপ!
সাপের মুখে ধর্মকথা
দেশটা যাবে রসাতলে!
সবাই ওঠ রে জেগে আবার
একাত্তরের মহাবলে।
মনটাকে তুই শক্ত কর
যেতে হবে দূরে,
গান যে গাইতে হবে সবার
একাত্তরের সুরে।
সাইয়িদ রফিকুল হক
১৬/১১/২০২০
মন্তব্য (3)