ভুল কোরো না―২
সাইয়িদ রফিকুল হক

মারেফতের ভেদ জানিস না
চোখের দেখায় করিস শুধু ভুল,
তোর জীবনে ফুটবে নারে
বেহেশতেরই ফুল!

চোখের নেশায় চোখের ভুলে
হচ্ছে কত পাপ!
তোমার বুকে কেমন করে
উঠছে বেড়ে সাপ!

ভুল কোরো না, ভুল কোরো না
মূর্খমানব যারা,
ওই সিরাতুল মুস্তাকিমের
পথে এসো তারা।

অনেক টাকা অনেক বাড়ি
লাগবে নারে কাজে,
পাপ যে লুকায় থাকে দেখি
ধনসম্পদের ভাঁজে!

অন্তরচক্ষু খুলতে হবে
আসতে হবে আলোয়,
নইলে তুমি অন্ধ হয়ে
থাকবে চির-কালোয়!

ভুল কোরো না, ভুল কোরো না
আসতে হবে সত্যে,
তাইলে তুমি আসন পাবে
আল্লাহপ্রভুর মর্ত্যে।



সাইয়িদ রফিকুল হক
১৫/১১/২০২০