উল্টাপাল্টা—১১
সাইয়িদ রফিকুল হক

শয়তানেরাও এখন দেখি
চাচ্ছে হতে ধার্মিক!
যদিওবা এদের মধ্যে
কেউ হবে না মায়িক।

পশুর মুখে ধর্মবুলি
শুনবে আরও কত!
তবুও তোমরা ভেল্কি দেখে
হয়ো না ভাই নত।

শয়তানেরা এখন দেখি
পরছে কত লেবাস!
এদের আছে আরও কত
রঙবেরঙের আবাস।

টাকার জোরে ভণ্ডগুলো
হচ্ছে ভীষণ হাজি!
অর্থলোভে হারাম-কাজে
এরা সবাই রাজী!

পাপের খাতায় নামটা দেখে
ভণ্ড কাঁপে ত্রাসে!
তবুও এরা হার মানে না
জমিজমার গ্রাসে।

লোভের আগুন বুকে নিয়ে
হাসছে কত শয়তান!
গায়ের জোরে দখল করে
রাখছে এরা ময়দান।

সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০২০