মন ভালো নাই—২
সাইয়িদ রফিকুল হক

মন ভালো নাই, মন ভালো নাই,
মনে ভীষণ কষ্ট যে তাই,
মনশোধনের একটা-দুটো
মেশিন ভালো কিনতে চাই।
মনের ভিতর কষ্টগুলো
শুয়ে আছে জমাট বেঁধে,
একটা কষ্টও পালায় না যে
যতই মানুষ মরুক কেঁদে!
মনশোধনের মেশিন হলে
থাকবে না যে কষ্ট আর,
এমন একটা আজব মেশিন
কোথায় পাবো চমৎকার!
মন ভালো নাই, মন ভালো নাই,
শুনবি তোরা কতকাল,
তারচে ভালো মেশিন বানাও
দুঃখ ভুলবে মহাকাল।

সাইয়িদ রফিকুল হক
২৪/১০/২০২০