ভুলগুলো ফুল হয়ে

ভুলগুলো ফুল হয়ে যাক না ঝরে,
কষ্টভুলে হাসি নেবো আপন করে।
বুকের মধ্যে থাকবে না আর দুখ,
জগতজুড়ে দেখবে সবাই হাসিমুখ!