গন্ধরাজের ঘ্রাণ
সাইয়িদ রফিকুল হক

মন যে পাগল হচ্ছে আমার
গন্ধরাজের ঘ্রাণে,
মোহন-মধুর সুবাসখনি
পরশ বুলায় প্রাণে!

হাসিমুখে বন্ধু আমার
দিচ্ছে কত সুখ,
ঘুম থেকে তাই জেগেই দেখি
বন্ধুজানের মুখ।

শুভ্রশাদা হাসিমুখের
কী যে মধুর রূপ!
ফুলকাননে দেখলে তারে
সবাই করে চুপ!

সারাদিন যে মিষ্টি সুবাস
রাখে পাগল করে,
গন্ধরাজের পুণ্য ঘ্রাণে
মনটা আমার ভরে।



সাইয়িদ রফিকুল হক
১২/০৯/২০২০