বুঝেও না বোঝার ভান

বুঝেও তুমি বোঝো নাকো
শুদ্ধতার স্বাদ,
তাইতে দেখি তোমার ক্ষেতে
আগাছার আবাদ!
ভালো তুমি হলে নাকো
করলে শুধু অভিনয়,
কী করবে আর শক্তি তোমার
হবে যখন ক্ষয়!