ফিরে এসো চেতনালোকে
সাইয়িদ রফিকুল হক

বুকের ওপর চাপা দেওয়া আছে
শক্ত একখানা বিরাট পাথর,
এবার সরাও তোমার বুকের পাথরখানা।
চোখের পর্দায় আজকাল তুমি
ভীষণরকম অন্ধ হয়েছো!
চোখে পড়ে নাকো ভালোকিছু আর,
চোখে দেখো শুধু নষ্ট-বিলাসিতা।
তোমার বুকের পাথর সরাও,
সেখানে বানাও একটা মন্দির।
জ্ঞানের মন্দিরে করো অবগাহন।
সবকিছু ফেলে নিজের মতো করে
তুমি ফিরে এসো আবার চেতনালোকে।


সাইয়িদ রফিকুল হক
০৮/০৯/২০২০