মনোবল
সাইয়িদ রফিকুল হক

সাহসী গাছেরা ভাঙে না সহজে,
তারা টিকে থাকে সংগ্রাম করে।
তীব্র বাতাসেও তারা আশা রাখে
মাটিকে কামড়ে তবু বেঁচে থাকে!
ঝড়-ঝাপটাকে আলিঙ্গন করে
তারা হেলেদুলে আবার সাহসে
উঠে দাঁড়ায় যে একঝটকায়!
ঝড় আসুক না, তুমি থেকো তৈরি,
মোকাবেলা করে টিকতে হবে যে!
ঝড়ের কবলে সাহস রাখবে,
মনোবল যেন ভাঙে না তোমার।


সাইয়িদ রফিকুল হক
০৬/০৯/২০২০