অনুভূতি—২
সাইয়িদ রফিকুল হক

পাথর গলে যায় মানুষেরই দুঃখে,
তবুও গলে নাকো পাথরের হৃদয়!
গড়ে উঠছে আজ পাষাণবক্ষের
পাষাণপ্রাচীর! মানুষের যন্ত্রণা
লাঘব হওয়ার কোনো উপায় নাই।
মানুষ-অনুভূতি মরে যাচ্ছে দ্রুত,
টিকে আছে এখন লোকদেখানো সব।
মানুষের হৃদয়ে আবার কবে জাগবে
সেইসব মধুর হৃদয়ানুভূতি!


সাইয়িদ রফিকুল হক
২৮/০৮/২০২০