জ্বরে ভুগছি
চারদিন যাবৎ জ্বরে ভুগছি। আজ কিছুটা ভালো।
গতকাল প্রায় সারাদিন জ্বরে বেহুঁশ হয়ে পড়ে ছিলাম।
আজ যেন কিছুটা দাঁড়াতে পেরেছি। চলাফেরাও করতে পারছি।
এর সঙ্গে রয়েছে কিছুটা কাশি ও সর্দিভাব।
আজকের অবস্থা দেখে মনে হচ্ছে আস্তে-আস্তে ভালো হয়ে উঠবো।
অসুখে পড়লে বুঝা যায়, আমাদের জীবন কত অসহায় আর তুচ্ছ!
নিজের কোনো শক্তি থাকে না।
পরম সত্তার দিকে তাকিয়ে থাকতে হয় প্রতি পদক্ষেপে।
সেখান থেকেই যেন জীবনের সকল সংকেত আসে।
অসুখে পড়লে মানুষের অসুস্থতার প্রতি সহানুভূতি জন্মে।
আজ থাক।
সুস্থ হলে আবার লিখবো।
মন্তব্য (4)