আসল ঘটনা
সাইয়িদ রফিকুল হক

অথৈ জলে ভাসছে মানুষ
কাকে দিবো দোষ?
আসলে যে আমরা সবাই
তাড়াই বনের মোষ!
নিজের ভালো কেউ বুঝি না
ভাগ্য চিনি শুধু,
আসল সবই ফেলে দিয়ে
খাচ্ছি যষ্ঠিমধু!
বানের জলে ডুবছে মানুষ
ডুবছে কত ফসল!
তবু দেখি কেউ বোঝে না
ঘটনাটা আসল!


সাইয়িদ রফিকুল হক
২৬/০৭/২০২০