অন্ধকারের হাসি
সাইয়িদ রফিকুল হক
অমাবস্যা গিলে খেল চাঁদের হাসি,
অন্ধকার গর্বে বলে, এসো বন্ধু দলে-দলে
আঁধার ভালোবাসি!
চাঁদের হাসি লুকালো আঁধারের ত্রাসে,
আলো নিভে গেল তাই গভীর সন্ত্রাসে!
ভালোবাসা মুছে যায় টাকার দৌরাত্ম্যে,
সবকিছু চাপা পড়ে ভেজালভিড়ে মর্ত্যে!
আলো নিভে যায় ভয়ে—বেঁচে থাকে খুব দম্ভে
অন্ধকারের বিকট হাসি,
এই ভেজালের ভিড়ে মন খুলে কাকে বলি:
বন্ধু তোমায় ভালোবাসি!
সাইয়িদ রফিকুল হক
১০/০৭/২০২০
মন্তব্য (5)