আকাশকালো মেঘে
সাইয়িদ রফিকুল হক
আকাশকালো গুমোট হাওয়ায়
কত যে মেঘের ডাক!
ভেবেছিলাম আজকে বুঝি
বৃষ্টির থাকবে না রাখঢাক।
বৃষ্টি এলো অনেক পরে
গুনে দেখি কয়েক ফোঁটা!
জল না পেয়ে কেঁদে উঠলো
উঠানে পড়ে থাকা লোটা!
আকাশকালো মেঘের রূপে
আর মজি না প্রেমে,
দুই-তিন ফোঁটা বৃষ্টির জলে
আরও উঠলাম ঘেমে!
সাইয়িদ রফিকুল হক
১৩/০৬/২০২০
মন্তব্য (7)