আমরা বেঁচে আছি কষ্টে
সাইয়িদ রফিকুল হক
মৃত্যুকে আজ ভয় করে খুব
আমরা বেঁচে আছি গর্তে,
কী যে এক ভয়ংকরী
ব্যাধি এলো আমাদেরই মর্ত্যে!
কারও সাথে কারও কোনো
নাই যে এখন যোগাযোগ,
দেখা-সাক্ষাৎ হলে নাকি
অতিদ্রুত বেড়ে যাবে এই রোগ!
আমরা এখন বেঁচে আছি
খুব যাতনায় অনেক কষ্টে,
বাধা পড়ে গেছি সবাই
গৃহকোণের আষ্টেপৃষ্টে!
মনটা বুঝি মরে গেছে
বেঁচে আছে শুধু দেহ,
চেয়ে দেখ মনমরা সব
ভালো নাই যে কেহ।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৪/২০২০
মন্তব্য (4)