ভুল যদি হয়
সাইয়িদ রফিকুল হক
ভুল যদি হয় করিস ক্ষমা
ভুল যে ভালো নয়,
ভুল করিলে এই জীবনে
আসবে কত ক্ষয়!
ভুলের বোঝা মাথায় নিয়ে
যাবি কত দূরে?
গান জমে না জীবনকুঞ্জে
মস্ত ভুলের সুরে।
ভুলগুলো যে বিশাল কাঁটা
বিঁধবে শুধু বুকে,
এই জীবনে ভুল করিলে
হাসি রয় না মুখে।
ভুল যদি হয় কারও মনে
করিস ক্ষমা হেসে,
দেখবি তখন ভালোবাসায়
থাকবি শুধু ভেসে।
সাইয়িদ রফিকুল হক
মন্তব্য (2)