মগজ-ধোলাই
সাইয়িদ রফিকুল হক

মগজ-ধোলাই করবি কত?
সত্য চেপে রেখে,
মানুষ হয়েও সঙ সেজেছিস
ময়লা-কালি মেখে!
বাইরে দেখি সফেদসাদা
আরও কত রঙ,
বুকের ভিতর ড্রেন বানিয়ে
এমনি শুধু ঢঙ!
মগজ-ধোলাই করিস নারে
মরবি সবার শাপে,
গিলোটিন যে মরেছিল
গিলোটিনের পাপে!


সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০১৯