পাপ করে তুই
সাইয়িদ রফিকুল হক
পাপ করে তুই করলি ভীষণ ভুল,
একনিমিষে ঝরে গেল তোমার জীবনফুল!
মানুষগুলো ক্ষিপ্ত এখন কেমন যেন পাষাণ,
একটু কিছু হলেই এরা ছুঁড়ছে মৃত্যুবাণ!
মানুষজনের জীবন এখন ভীষণরকম তুচ্ছ,
কাকগুলো সব করছে ধারণ ময়ূরেরই পুচ্ছ।
পাপ করে তুই নিজের জীবন দিলি বিসর্জন,
শিক্ষা-দীক্ষা কিছুই বুঝি হয়নি তোমার অর্জন!
ভুল করা সব মানুষজনের বসলো পাপের মেলা,
এই সুযোগে মুখচেনা সব শয়তানেরা
চারিদিকে স্বার্থবাজির করছে মজার খেলা।
সাইয়িদ রফিকুল হক
০৯/১০/২০১৯
মন্তব্য (2)