চোখের জল ফেলবে না
সাইয়িদ রফিকুল হক
চোখের জল ফেলবে নাতো
একটুখানি কষ্টে,
চোখের জল যে ভীষণ দামি
বুঝবে নাতো নষ্টে।
কেন তুমি নিজের ভুলে
দুঃখ কর কামাই?
ভুলগুলো সব ঝেড়ে ফেল
বাজবে বুকে সানাই।
বিশ্বজুড়ে সুখের জন্য
আছে কতকিছু,
বুঝেশুনেও তুমি কেন
নিবে ভুলের পিছু?
চোখের জল যে অনেক দামি
রাখো তোমার বুকে,
স্বর্গ হতে ফুটবে গোলাপ
ভালোবাসার মুখে।
সাইয়িদ রফিকুল হক
৩/১০/২০১৯
মন্তব্য (4)