মনপ্রদীপ সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2019-09-30 · 657 ভিউ মনপ্রদীপ চোখের আলো কমতে পারে নিভবে নারে মনপ্রদীপ, বুকের ভিতর উঠবে গড়ে ভালোবাসার একটা দ্বীপ। মনটা যদি করতে পারি চিরদিনের সবুজ-সারি, দেখবে তখন স্বর্গ যেন হচ্ছে তোমার বাড়ি! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)