জাতির বিবেক কোথায়?
সাইয়িদ রফিকুল হক

জাতির বিবেক কোথায় তোরা
ঘুমায় কেন থাকিস?
ছাগলগুলো লাফায় বেশি
একটু বেঁধে রাখিস।

দেশে এখন অনেক ছাগল
বলছে কত কথা!
জাতীয় সঙ্গীত নিয়েও ওদের
ভীষণ মাথা ব্যথা!

ছাগলগুলো ধরে-ধরে
রাখ না বেঁধে রশিতে,
সবচে ভালো হতে পারে
এদের ধরো বড়শিতে।

পশুগুলো এখন দেখি
লাফায় একটু বেশি,
বুদ্ধি-বিবেক নাইতো এদের
আছে শুধু পেশী।

দেশের বুকে অনেক ছাগল
এদের বাঁধো কষে,
দেশের শত্রু দমন করতে
আর থেকো না বসে।

আয় রে ছেলে, আয় রে মেয়ে,
আয় রে দেশের মানুষ,
একনিমিষে ছিঁড়ে ফেলি
দেশবিরোধী ফানুস।


সাইয়িদ রফিকুল হক
০৫/০৮/২০১৯