মরণখেলা
সাইয়িদ রফিকুল হক

খেলনাগুলো যত্নে রেখো
আবার যদি খেলতে হয়!
মরণখেলায় জীবন যাবে
পাচ্ছো কেন একটু ভয়?

তোমরা অনেক খেলতে জানো
শিখছো শুধু মরণখেলা,
কাল সকালে দেখবে না আর
কুসুমরাঙা প্রভাতবেলা।

মানুষ মেরে ফুর্তি করে
খুলছো কত মদের বোতল!
পাপের ফলে দিনদুপুরে
তুমিও হবে এবার কতল।

মানুষমারার মরণখেলা
ছাড়বি কবে পাষাণপাজী?
নইলে তোরা নিজের পাপে
ধ্বংস হবি কালকে-আজি।


সাইয়িদ রফিকুল হক
০২/০৭/২০১৯