সত্যবাদীর হিসাবখাতা
সাইয়িদ রফিকুল হক
সত্যবাদীর হিসাবখাতা
বন্ধ হলো আজি!
সত্য বলা চলবে না আর
বলছে হেঁকে পাজী।
পাজীগুলোর পসার এখন
বিশ্বভুবন জুড়ে!
এদের ভয়ে সত্যবাদী
হচ্ছে ভীষণ কুঁড়ে।
মিথ্যাবাদীর দাপট দেখে
ভয় পেয়ো না কেউ,
সত্যবাদীর সাহস দেখে
আপনি পালায় ফেউ।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৬/২০১৯
মন্তব্য (3)