তোমার আমি বন্ধু হবো
সাইয়িদ রফিকুল হক
তোমার আমি বন্ধু হবো
খুলবো ফুলের ডালি,
হৃৎবাগানে ফুল ফুটিয়ে
হবো মনের মালি।
হিংসাগুলো কবর দিয়ে
করবো হাসির গান,
ভালোবাসার বন্ধু হয়ে
করবো নাকো ভান।
তোমার আমি বন্ধু হবো
করবো নাতো ক্ষতি,
ভালোবাসায় রাখবো ধরে
মনের মতিগতি।
সাইয়িদ রফিকুল হক
২১/০৬/২০১৯
মন্তব্য (5)