দুঃখ ভুলে যাও
সাইয়িদ রফিকুল হক
দুঃখ যদি মনে কর
দুঃখ তোমার বাড়বে আরও,
তারচে ভালো দুঃখ ভুলে
তুমি বন্ধু আগে বাড়ও।
এই জীবনে দুঃখ ভুলে
গড় নতুন আরেক জীবন,
নইলে তুমি বেঁচে থাকতে
হবে তোমার কঠিন মরণ!
দুঃখগুলো বিষধর যে
সময়-সময় মারবে ছোবল,
বুকের ভিতর আগুন ছড়ায়
করবে শুধু ভীষণ কোন্দল।
তারচে ভালো দুঃখ ভুলে
নতুন মানুষ হও রে বন্ধু,
এই জীবনে দুঃখ-শত্রু
নতুন দুঃখ বাড়ায় শুধু।
দুঃখ যদি মনে কর
দুঃখ তোমায় খাবে গিলে,
সবচে ভালো এসো বন্ধু
দুঃখ তাড়াই সবাই মিলে।
সাইয়িদ রফিকুল হক
১৬/০৫/২০১৯
মন্তব্য (2)