মনে অসুখ
মনটা ভালো নেই। মেয়েটা আজ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছে। খুব কাছের মানুষজন অসুস্থ হলে কিছুই ভালো লাগে না। মনটা কেমন করে যেন কাঁদে।
অস্থায়ী এই পৃথিবীতে চিরদিন বাঁচার কোনো সুযোগ নাই। তবে কিছুদিন বাঁচার সাধ সবারই রয়েছে। মানুষের অকাল মৃত্যু দেখলে বড় ভয় হয়। প্রিয়জনের অসুখ দেখলে ভয় হয়। মনে নানারকম শঙ্কা জাগে।
মেয়েটার এই ক’দিনের জ্বরে আমার মনেও এখন অসুখ। কিছুই ভালো লাগে না।
মহান আল্লাহ কখন তাকে সুস্থ করে দিবেন? প্রভু দয়াময়, আপনার করুণাপ্রার্থী।
মন্তব্য (4)