বেহেশতেই যাচ্ছি আমি—২
সাইয়িদ রফিকুল হক

আজকে থেকে সর্বজাতের নিন্দুকেরই মুখে দিলাম ছাই,
পরম প্রভুর অশেষ কৃপায় বেহেশতেই যে হচ্ছে আমার ঠাঁই!
নিন্দুকেরা দল বাঁধিয়া চাইছিল যে জাহান্নামেই ঠেলতে,
আল্লাহ মহান না চাহিলে কেউ কি পারে জাহান্নামে ফেলতে?


সাইয়িদ রফিকুল হক
১০/০৩/২০১৯