এই বসন্তে সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2019-02-14 · 613 ভিউ এই বসন্তে বসন্ত যে এসে গেল দেখলে নাতো তুমি! কোন্ ঘটনায় ডুবে আছে তোমার মনোভূমি? চারিদিকে তোমার কত আছে প্রিয়জন, তোমার জন্য একটু সময় আছে তাদের মন? এই বসন্তে নীরব তুমি মনটা তোমার নীরস! বন্ধু তোমায় হঠাৎ করে কেউ করেছে বশ? শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)