গোলাপ-বাগান

গোলাপ-বাগান শুকিয়ে যায়, আর ফোটে না গোলাপ,
বুকের ভিতর গোলাপ ফোটাও করছো কেন বিলাপ?
মনটা তোমার পলিমাটি করতে পারো কোনোমতে যদি,
দেখবে তখন মনের ভিতর বইবে বিরাট গোলাপজলের নদী!